‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে ভিড় বাড়ছে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:৪৭ পূর্বাহ্ণ
 0
‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে ভিড় বাড়ছে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ

‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে উপচে পড়া ভিড়

রাজধানীর বসুন্ধরায় জমে উঠেছে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। ছুটির দিনে নানা ধরনের পাকিস্তানি পণ্য দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে চলছে পাঁচ দিনব্যাপী ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। আজ এ প্রদর্শনীর শেষ দিন।

প্রদর্শনীতে তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করছে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো। এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশটির বিভিন্ন খাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং নতুন ব্যবসায়িক অংশীদারি তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় আমদানি-রপ্তানি ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

আয়োজকরা জানান, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের যোগাযোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা তাদের।