প্রধানমন্ত্রী-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাড়ছে ঢাকা-রিয়াদ সহযোগিতা

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:৫৭ পূর্বাহ্ণ
 0
প্রধানমন্ত্রী-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাড়ছে ঢাকা-রিয়াদ সহযোগিতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়। প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।