কিশোরীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২০ অপরাহ্ণ
 0
কিশোরীকে ধর্ষণ মামলায়  আসামির যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণ, জন্ম নেয় সন্তান; অভিযুক্তের যাবজ্জীবন

টাঙ্গাইলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলায় রশিদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ এপ্রিল দাদিকে ডাকতে যাওয়ার সময় ওই কিশোরীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রশিদ মিয়া। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরবর্তীতে করা ডিএনএ পরীক্ষায় রশিদ মিয়াকেই শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়।

রায়ে আদালত শিশুটির বাবা হিসেবে রশিদ মিয়াকে আইনি উত্তরাধিকার ঘোষণা করেছেন। একই সঙ্গে শিশুটির শিক্ষা, চিকিৎসা ও ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আসামির কাছ থেকে জরিমানার অর্থ আদায় সম্ভব না হলে তার সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।