দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অথবা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ও উত্তর আমেরিকার দেশ তিউনিসিয়া। দেশ দু’টিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অন্যদিকে সৌদি আরবে ঈদুল আজহা কবে, রোববার সন্ধ্যার মধ্যেই তা স্পষ্ট হবে।