সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ
ত্রয়োদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
বাকি একটি আসন নিয়ে এখনো জটিলতা আছে। এই একটি আসনের বিষয়টি ইসির নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘তাদের নাম প্রকাশের পর এখন সংরক্ষিত আসনের এসব সদস্যের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।’
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে নির্বাচিত ৩৬ জন হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন জামায়াতের ৯ জন, এনসিপির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ১ জন।
নির্বাচিতরা হলেন- জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
এ ছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁই সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হয়েছেন।