‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাস করে চীন: ইয়াও ওয়েন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাস ও সমর্থন করে চীন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, চীন তার ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সমর্থন করে এবং বর্তমান সরকারের সঙ্গে সব খাতে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময়ের ঐতিহ্য রয়েছে এবং অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চীন তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ চায় না বলেও উল্লেখ করেন।