বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন জনাব এমাদুর রহমান এমাদ।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ - ১৯:৫১ অপরাহ্ণ
 0
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন  জনাব এমাদুর রহমান এমাদ।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রেভ‍্যুলেশন ২৪ এর কর্ণধার জনাব এমাদুর রহমান এমাদ।

তিনি বলেন দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আজ নব যুগে পদার্পণ করছে বাংলাদেশ আর তার নেতৃত্বে দিচ্ছেন জনাব তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে ভাবে চিন্তা চেতনা ও কর্ম দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্হান করতে পেরেছিলেন তাদের সন্তান হিসাবে জনাব তারেক রহমানও আশা করছি সে ধারাবাহিকতা রাখবেন। যে সন্ধিক্ষণে তিনি দায়িত্ব নিলেন সেখান থেকে বাংলাদেশ তুলে আনতে অনেক বেগ পেতে হবে তারপরও তার তীক্ষ বুদ্ধি আধুনিক চিন্তা সৃজনশীল কর্ম দিয়ে মানুষের আকাঙ্ক্ষা পুরন করতে পারবেন বলে বিশ্বাস করি । আশা করছি বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন, আইনের শাসন ,দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব‍্যবস্থা,অর্থনৈতিক বুনিয়াদ ও আধুনিক বাংলাদেশ গড়তে পারবেন বলে আশা করছি।