নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।
এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।’
পোস্টে আরও বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।’
নির্বাচনের পর বিএনপি এবং জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা।