নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঐতিহাসিক মুহূর্তের আভাস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১২ নভেম্বর ২০২৫ - ১১:৫৯ পূর্বাহ্ণ
 0
নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঐতিহাসিক মুহূর্তের আভাস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার এমন একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আসন্ন জাতীয় নির্বাচন এবং চলমান সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও বিস্তারের সুযোগ ও রোহিঙ্গা সংকট মোকাবেলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান একমাত্র তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের মাধ্যমেই সম্ভব।”

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান। তিনি বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।