উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার

২৪ আগস্ট ২০২৫ - ১১:২০ পূর্বাহ্ণ
 0
উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার

সামাজিক মাধ্যমে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি ছড়িয়ে পড়ে। তবে ছবিটি এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। 
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দু’জনের ভিন্ন দু’টি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। 
 
এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই-জনিত অসঙ্গতি ধরা পড়েছে বলে জানায় রিউমর স্ক্যানার। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে।