বিশ্ব অর্থনীতিতে চলমান যুদ্ধ, জ্বালানি সঙ্কটের ধাক্কা আর দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি নিয়ে দিনরাত জটিল সমীকরণ মেলানো অর্থনীতিবিদরা এবার সাময়িক ছুটি নিয়েছেন তাদের চেনা ছক থেকে। তবে, সামষ্টিক অর্থনীতির সেই খটমটে দুনিয়া ছেড়ে তাঁরা এবার মাথা গলিয়েছেন ফুটবল ব...