‘অ্যাডাল্টস ড্রিম’ কেন ভাইরাল? যে বার্তা ছুঁয়ে যাচ্ছে সবাইকে
প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল
জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন ধরে রাখার বার্তা নিয়ে নতুন গান ‘অ্যাডাল্টস ড্রিম’ প্রকাশ করেছেন জনপ্রিয় শিল্পী কিম হেই-রিম। গত ৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে মুক্তি পায় গানটি।
রিফ্রেশিং জে-রক সাউন্ডের সঙ্গে শিল্পীর আবেগঘন কণ্ঠ ইতোমধ্যে শ্রোতাদের নজর কেড়েছে। শৈশবের হারানো সরলতা ও কঠিন বাস্তবতায় থেমে না গিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগানোই গানটির মূল বার্তা।
শিল্পীর এজেন্সি ডাবল রিং মিউজিক জানিয়েছে, বাস্তবতার চাপে মানুষ যেন নিজের স্বপ্ন ও লক্ষ্য ভুলে না যায়, সেই অনুপ্রেরণা দিতেই গানটি তৈরি করা হয়েছে।