শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেট ও সুনামগঞ্জের যেসব এলাকায়
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৮ এপ্রিল) সিলেট ও সুনামগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই এলাকাগুলো হলো- চালিবন্দর, কাষ্টঘর, বিশ্বরোড, সোবানীঘাট, জেলরোড, বন্দরবাজার, কালীঘাট, আমজাদ আলী রোড, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।
এদিকে জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার সুনামগঞ্জের বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, শনিবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত অংশ ৪ লেনে উন্নয়নকাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের কাজ করা হবে। এতে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখালী গ্রাম, বিসিক এরিয়া, পুলিশ লাইন, কালিপুর ও হাসনবসতসহ আশপাশের আংশিক এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট ও সুনামগঞ্জ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।