‘সন্দেহভাজনদের’ গ্রেপ্তারের বিষয়ে ভারতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সহেন্দভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে দেশটির কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (৮ মার্চ) গ্রেপ্তার করে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।