বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা
কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা এবং বসতঘরের দরোজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিল না।

কামালপুর এলাকা অতিক্রম করার সময় মিছিলকারীরা কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।