লন্ডনে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ভার্চুয়ালি শরিক তারেক রহমান ও জুবাইদা রহমান

৯ আগস্ট ২০২৬ - ০৯:৩৮ পূর্বাহ্ণ
 0
লন্ডনে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ভার্চুয়ালি শরিক তারেক রহমান ও জুবাইদা রহমান

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি শরিক হয়েছেন মরহুমের জামাতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মরহুমের কনিষ্ঠ কন্যা ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ আছর পূর্ব লন্ডনের রিজেন্টস লেক এলাকায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এ আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাহবুব আলী খানের জীবন, কর্ম ও দেশের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমাদুর রহমান এমাদ। এতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী।

দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি ফখরুল ইসলাম বাদল, আসাদুজ্জামান আহমেদ, ফয়ছল আহমেদ, সেলিম আহমেদ, মোস্তাক আহমেদ, মুক্তাদির আলী, শহিদুল ইসলাম কয়েছ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব খান নোমান, কফিন হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সেনাজ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলী রিপন, রকিব আলী, সামছুল ইসলাম, সুহেদুল হাসান, প্রচার সম্পাদক এম আরিফ আহমদ, শেরওয়ান আলী, জাবেদ আলী, ফখরুল ইসলাম, আজিজুল রহমান, আবু বক্কর সিদ্দিক, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম ও মো. গালিব আল শোয়াইব।

দোয়া শুরুর আগে মরহুম মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই, বিসিএর সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা পাশা খন্দকার এমবিই, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন, শাহ আখতার হোসেন টুটুল, আব্দুল হামিদ চৌধুরী, ফরিদ উদ্দিন, গোলাম রব্বানী আহমেদ সোহেল, শরীফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, মো. তাজুল ইসলাম, আশিকুর রহমান আশিক, মো. ফয়জুল হক, গুলজার আহমেদ খান, হাসনাত কবির খান রিপন, পারভেজ মল্লিক, ড. মুজিবুর রহমান, শামসুর রহমান মাহতাব, ফেরদৌস আলম, ব্যারিস্টার মাহবুবুর রহমান, মাহবুবা জেবিন, ডালিয়া লাকুরিয়া ও খিজির আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে আর জসিম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দী, দেওয়ান আব্দুল বাসিত, সোয়ালেহীন করিম চৌধুরী, শফিকুল ইসলাম রিবলু, আব্দুস শহীদ, নাজমুল চৌধুরী, সাইফুল ইসলাম মিরাজ, মহন চৌধুরী, আব্দুল হক রাজ, রোমান আহমদ চৌধুরী, আব্দুস সালাম আজাদ, শিবলী সাহিদ, জিয়াউর রহমান জিয়া, আজিম উদ্দিন, কাজী মনি, মিজানুল ইসলাম মির্জা, নুরু চৌধুরী, জাহেদ আহমদ, আকমল হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, জিয়াউর রহমান, ইরান চৌধুরী, মবিন ভুইয়া কাজল, মাহবুবুর রহমান, সায়েম রহমান, ফয়ছল আকন্দ, নজরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, কামরুল হোসেন, শাহজাহান আলম, কবির মিয়া, শামীম তালুকদার, সুলতান আহমেদ ইমন, মো. নুনু মিয়া, মাহমুদুর রহমান রিয়াজ, কাজী তাজ উদ্দিন আহমেদ আকমল, এস এম আতিকুর রহমান, মো. নিয়ামুল হক মাক্সীম, শিপন আহমেদ, দিলদার হোসেন সুমন, আজমীর বক্স মজুমদার জনি, ব্যারিস্টার ফয়সাল আহমেদ, সোহেল রানা মিনার, আদনান চৌধুরী আহাদ, রুহল আমিন সাইফুল, উজ্জ্বল আহমেদ, আব্দুল গফফার শাহিন, ওবায়দুর রহমান শিবলু, শরীফ রানা, রিমন আহমেদ, মো. রাসেল, কামরান হাসান রাজিব, আশরাফুজ্জামান আশরাফ, মাহি চৌধুরী, আনিসুজ্জামান জনি, এনামুল হাসান, সাহেদুল ইসলাম, মাহমুদুল হাসান, ফজল আহমদ, আঃ মুহিত, লতিফ আহমেদ, বুরহান উদ্দিন, আল মুনিম, আসকার আহমদ, করাম মিয়া, রেজাউল করিম, মামুন মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মনসুর আহমদ।