মধ্যপ্রাচ্য সংকট, সৌদি আরবের প্রতি সংহতির বার্তা দিলো ঢাকা
অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ও বাংলাদেশ। একই সঙ্গে, চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে রিয়াদের প্রতি সংহতির বার্তা জানিয়েছে।
উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি দূতকে স্বাগত জানান এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার ব্যাপারেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।